চট্টগ্রাম ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

উপকূলীয় জনগণের স্বপ্নের স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি বিএনপি নেতার

বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শন ও লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা মিশকাতুল ইসলাম পাপ্পা

মোনতাহেরুল হক, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাশখালি প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া পয়েন্টে ধ্বসে পড়া বেড়িবাঁধ পরিদর্শন করেছেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে বেড়িবাঁধ ভাঙন এলাকাটি ঘুরে দেখেন তিনি। এসময় উপকূলীয় জনগণের জানমাল রক্ষায় দ্রুত ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তিনি।

মিশকাতুল ইসলাম পাপ্পা বলেন, “উপকূলীয় এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। সাম্প্রতিক সময়ে প্রায় ৩ কোটি টাকার প্রকল্পে বেড়িবাঁধ নির্মাণ করা হলেও অনিয়ম ও নিম্নমানের কাজের কারণে তা কয়েক বছরের মধ্যেই ভেঙে পড়েছে। বর্তমানে প্রেমাশিয়া পয়েন্টের কয়েকশ মিটার অংশ সমুদ্রগর্ভে বিলীন হয়ে উপকূলের হাজারো পরিবার ঝুঁকির মুখে পড়েছে।”

পরিদর্শন শেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ সংবলিত লিফলেট স্থানীয় জনগণের মাঝে বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সবুর, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শহিদুল ইসলাম সিকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য জাহেদুল হক জাহেদ, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক গিয়াস কামাল চৌধুরী, শীলকুপ ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. মহসিন, বিএনপি নেতা মো. আবুল হাসেম, ছাত্রদল নেতা মো. রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. পারভেজ মুজিবসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উপকূলীয় জনগণের স্বপ্নের স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি বিএনপি নেতার

বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শন ও লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা মিশকাতুল ইসলাম পাপ্পা

আপডেট সময় : ১০:১৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫