চট্টগ্রাম ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কেন্দ্রীয় কমিটিতে পদত্যাগপত্র পাঠানোর পর স্থানীয়ভাবে দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন তাপস

দীর্ঘদিনের দায়িত্ব শেষে এনসিপি জয়পুরহাটের আহ্বায়ক পদ ছাড়লেন তাপস

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম কিবরিয়া তাপস। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, গোলাম কিবরিয়া তাপস এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি চলতি মাসের ২ জুলাই কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানান।

পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে জেলার বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।

তিনি পদত্যাগপত্রে আরও বলেন, বর্তমানে শারীরিক অসুস্থতা, পারিবারিক ব্যস্ততা এবং বয়সজনিত বিভিন্ন কারণে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব আগের মতো কার্যকরভাবে পালন করা সম্ভব হচ্ছে না। সংগঠনের কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনা করেই তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

দায়িত্ব পালনকালে দলের নেতাকর্মী, সমর্থক ও কেন্দ্রীয় নেতৃত্বের সহযোগিতার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গোলাম কিবরিয়া তাপস বলেন, “আমি লিখিত আবেদনের মাধ্যমে চলতি মাসের ২ জুলাই এনসিপির কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। কেন্দ্রীয় কমিটি থেকে এখনো কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় স্থানীয়ভাবে জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে আমার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করছি।”

তিনি আরও জানান, দল ও সংগঠনের প্রতি তার শ্রদ্ধা অব্যাহত থাকবে।

এদিকে, জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক পদে নতুন নেতৃত্ব নির্ধারণের বিষয়ে এখনো কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কেন্দ্রীয় কমিটিতে পদত্যাগপত্র পাঠানোর পর স্থানীয়ভাবে দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন তাপস

দীর্ঘদিনের দায়িত্ব শেষে এনসিপি জয়পুরহাটের আহ্বায়ক পদ ছাড়লেন তাপস

আপডেট সময় : ১১:৩৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬