চট্টগ্রাম ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দীর্ঘদিন অচল থাকা টিউবওয়েল নিজ উদ্যোগে সংস্কার করছেন স্থানীয় তরুণরা; স্বস্তি ফিরছে পথচারী ও এলাকাবাসীর মধ্যে

যশোরের মণিরামপুরে যুব সমাজের ব্যতিক্রমী উদ্যোগ: চায়ের আড্ডা থেকে পরিত্যক্ত টিউবওয়েল সংস্কার, ফিরছে বিশুদ্ধ পানির সুবিধা

আবু রায়হান, মণিরামপুর (যশোর)
  • আপডেট সময় : ০৭:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের শ্যামনগর আলতাফ মোড়ে দীর্ঘদিন ধরে অচল ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি টিউবওয়েল সংস্কারের উদ্যোগ নিয়েছে এলাকার একদল সচেতন যুবক। তাদের স্বেচ্ছাশ্রম ও সামাজিক দায়বদ্ধতার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে স্থানীয় কয়েকজন যুবক প্রতিদিনের মতো একটি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় রাস্তার পাশে দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকা টিউবওয়েলটির দিকে নজর দেন। পরে স্থানীয় মানুষের বিশুদ্ধ পানির দুর্ভোগের বিষয়টি নিয়ে আলোচনা করতে করতেই তারা টিউবওয়েলটি সংস্কারের সিদ্ধান্ত নেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে টিউবওয়েলটি ব্যবহার অনুপযোগী থাকায় বাজারে আসা ক্রেতা-বিক্রেতা, পথচারী ও আশপাশের এলাকার বাসিন্দাদের বিশুদ্ধ পানির জন্য দূর-দূরান্তে যেতে হতো। এতে প্রতিদিনই সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হতো।

সিদ্ধান্তের পরপরই যুবকেরা নিজেদের অর্থ ও উদ্যোগে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করেন। স্থানীয় অভিজ্ঞ মিস্ত্রিদের সহযোগিতায় টিউবওয়েলটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নতুন করে রং করার কাজ শুরু হয়। সংস্কার শেষে টিউবওয়েলটি পুনরায় জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর ভাষ্য, শ্যামনগর আলতাফ মোড় একটি গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল। প্রতিদিন শত শত মানুষ বাজার, ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন প্রয়োজনে এখানে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে টিউবওয়েলটি নষ্ট থাকায় বিশুদ্ধ পানির সংকটে পড়তে হতো সবাইকে। টিউবওয়েলটি চালু হলে স্থানীয় মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।

উদ্যোগে অংশ নেওয়া ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান বলেন, “সমাজের উন্নয়নে সব সময় সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। নিজেদের এলাকার ছোট ছোট সমস্যাগুলো নিজেরাই সমাধানের চেষ্টা করলে সমাজ আরও সুন্দর ও বাসযোগ্য হবে। মানুষের কল্যাণে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এলাকাবাসী বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে নিয়ে নানা নেতিবাচক আলোচনা থাকলেও শ্যামনগরের এই তরুণরা ইতিবাচক সামাজিক উদ্যোগের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের এই উদ্যোগ অন্য এলাকাগুলোর যুব সমাজকেও সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করে টিউবওয়েলটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দীর্ঘদিন অচল থাকা টিউবওয়েল নিজ উদ্যোগে সংস্কার করছেন স্থানীয় তরুণরা; স্বস্তি ফিরছে পথচারী ও এলাকাবাসীর মধ্যে

যশোরের মণিরামপুরে যুব সমাজের ব্যতিক্রমী উদ্যোগ: চায়ের আড্ডা থেকে পরিত্যক্ত টিউবওয়েল সংস্কার, ফিরছে বিশুদ্ধ পানির সুবিধা

আপডেট সময় : ০৭:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬