চট্টগ্রাম ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশনের নেতৃত্বে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বাংলাদেশের অভিজ্ঞ নারী কূটনীতিক

জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি নারী কূটনীতিক রাবাব ফাতিমার নতুন যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক, সারাদেশ ৭১
  • আপডেট সময় : ১১:৩৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানে জাতিসংঘের গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্বে নিয়োগ পেলেন বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমা। তাকে জাতিসংঘের সহায়তা মিশন ইন আফগানিস্তান (UNAMA)-এর প্রধান এবং আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘের মুখপাত্রের দপ্তরের এক বিবৃতিতে বুধবার (১৫ জুলাই) এ নিয়োগের বিষয়টি জানানো হয়। রাবাব ফাতিমা এ দায়িত্বে কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হচ্ছেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোজা ওতুনবায়েভার দায়িত্ব পালন ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি UNAMA-এর উপপ্রধান ও ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা কানাডার জর্জেট গ্যানিয়নের প্রতিও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

রাবাব ফাতিমা বর্তমানে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, রাবাব ফাতিমার জাতীয় ও আন্তর্জাতিক প্রশাসনে ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তার দীর্ঘ কর্মজীবনে কূটনীতি, আন্তর্জাতিক নীতি প্রণয়ন, উন্নয়ন সহযোগিতা, মানবিক কার্যক্রম এবং বহুপক্ষীয় সম্পর্ক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এর আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেন।

২০২২ সালে তিনি জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের (Peacebuilding Commission) প্রথম নারী চেয়ার নির্বাচিত হন। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে তিনি সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী রাবাব ফাতিমার নতুন এই দায়িত্বকে দেশের কূটনৈতিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক সমন্বয় বাড়াতে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশনের নেতৃত্বে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বাংলাদেশের অভিজ্ঞ নারী কূটনীতিক

জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি নারী কূটনীতিক রাবাব ফাতিমার নতুন যাত্রা

আপডেট সময় : ১১:৩৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬