চট্টগ্রাম ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালীর পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়ালো আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া

পটিয়ার আল জামিয়া আল ইসলামিয়ার উদ্যোগে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া-এর উদ্যোগে বন্যাকবলিত চার উপজেলার এক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) মাদ্রাসা সূত্রে জানা যায়, গত রোববার ও সোমবার দুই দিনব্যাপী পরিচালিত এই মানবিক কার্যক্রমে পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
মাদ্রাসার মুহতামিম মুফতি একরাম হোসেন ওদুদী (হাফিযাহুল্লাহ)-এর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও একদল তরুণ স্বেচ্ছাসেবক এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা জাকারিয়া আজহারী, মাওলানা হাফেজ মাসুম, মুফতি মনসুর সিদ্দিকী, সলিমুদ্দিন মাহদী কাসেমী, আমিনুল হক, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা ত্বকী, মাওলানা সুহাইল কাসেমীসহ জামিয়ার শিক্ষক, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।
ত্রাণ বিতরণকালে মুফতি একরাম হোসেন ওদুদী বলেন, “এটি কোনো অনুদান নয়; দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। আল্লাহ যেন আমাদের এই খেদমত কবুল করেন।”

তিনি আরও বলেন, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া প্রতিষ্ঠালগ্ন থেকে কেবল দ্বীনি শিক্ষা নয়, মানবসেবামূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড় এবং ২০২৪ সালের প্রাকৃতিক দুর্যোগেও প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানবতার সেবায় কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর প্রতি দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, মানবসেবা ইসলামের অন্যতম শিক্ষা এবং এটি একটি ইবাদতের অংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালীর পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়ালো আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া

পটিয়ার আল জামিয়া আল ইসলামিয়ার উদ্যোগে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬