চট্টগ্রাম ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে পরীক্ষা স্থগিত, পুনঃপরীক্ষা এবং শিক্ষামন্ত্রীর ক্ষমা দাবিতে কুমিল্লায় বিক্ষোভ

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, পরীক্ষা স্থগিত ও পুনঃপরীক্ষার দাবিতে বিক্ষোভ

এ.কে.পলাশ
  • আপডেট সময় : ০৮:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা | ১৪ জুলাই ২০২৬: বন্যা, টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, পরীক্ষা পুনরায় গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে অবস্থিত কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়। এতে কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়ে বিক্ষোভ, অবস্থান এবং স্লোগান দেন।

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো—দুর্যোগ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের প্রকাশ্যে ক্ষমা চাওয়া।

কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হলে আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা এবং কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের বাইরে অবস্থান করে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী সাফিন আহমেদ বলেন, “গতকাল অনেক শিক্ষার্থী কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে এসেছে। তাদের দুর্ভোগ কেউ দেখেনি। পরীক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানাতেই আমি এখানে এসেছি।”

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাকিল আহমেদ বলেন, “বৈরী আবহাওয়ার কারণে অনেকের পরীক্ষা প্রত্যাশামতো হয়নি। এই পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার দাবি জানাচ্ছি। পাশাপাশি শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি করছি।”

উল্লেখ্য, ১৩ জুলাই কুমিল্লা সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন কেন্দ্রে কোমরসমান পানি অতিক্রম করে পরীক্ষায় অংশ নিতে হয় অনেক পরীক্ষার্থীকে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারা পরীক্ষার্থীদের নিরাপত্তা ও দুর্ভোগের বিষয়টি যথাযথভাবে বিবেচনা না করার অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ অব্যাহত রয়েছে। শিক্ষার্থীরা দ্রুত তাদের দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে পরীক্ষা স্থগিত, পুনঃপরীক্ষা এবং শিক্ষামন্ত্রীর ক্ষমা দাবিতে কুমিল্লায় বিক্ষোভ

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, পরীক্ষা স্থগিত ও পুনঃপরীক্ষার দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৮:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬