চট্টগ্রাম ১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

লংগদুর কালাপাকুজ্যা ইউনিয়নে হৃদয়বিদারক ঘটনা, টানা বৃষ্টিতে পানির উচ্চতা বৃদ্ধি

রাঙ্গামাটির লংগদুতে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশু ফয়সালের মর্মান্তিক মৃত্যু

রাঙ্গামাটি নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটি, লংগদু | ১৩ জুলাই ২০২৬: রাঙ্গামাটির লংগদু উপজেলায় পানিতে ডুবে মো. ফয়সাল (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই ২০২৬) সকালে উপজেলার ২ নম্বর কালাপাকুজ্যা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশু ফয়সাল রাজাপুর গ্রামের মো. মাহিদুল ইসলামের ছেলে। তার বয়স সাড়ে ৮ বছর। পরিবার সূত্রে জানা গেছে, ফয়সাল শারীরিক প্রতিবন্ধী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ফয়সাল বাড়ির উঠানে একা খেলছিল। কাজের ফাঁকে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির আশপাশের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরে দ্রুত শিশুটিকে স্থানীয় ইবনেসিনা হাসপাতাল (রাবেতা)-এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টির কারণে রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার মতো লংগদুতেও পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়েছে। ফলে কাপ্তাই লেক, খাল ও ডোবাগুলো পানিতে পূর্ণ হয়ে গেছে। অনেক নিচু এলাকার বাড়িঘরের আশপাশ পানিতে তলিয়ে যাওয়ায় শিশুদের জন্য ঝুঁকি বেড়েছে।
প্রতিবন্ধী শিশু ফয়সালের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লংগদুর কালাপাকুজ্যা ইউনিয়নে হৃদয়বিদারক ঘটনা, টানা বৃষ্টিতে পানির উচ্চতা বৃদ্ধি

রাঙ্গামাটির লংগদুতে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশু ফয়সালের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৮:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬