চট্টগ্রাম ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভারী বর্ষণে কুমিল্লা নগরীতে ভয়াবহ জলাবদ্ধতা, পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে নিতে নৌকার ব্যবস্থা; বিলম্বে আসা শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়ার নির্দেশ

কুমিল্লায় জলাবদ্ধতায় নৌকায় এইচএসসি পরীক্ষার্থীরা, ৩ ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিতে নগরজুড়ে দুর্ভোগ

এ.কে.পলাশ
  • আপডেট সময় : ০৩:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা, ১৩ জুলাই ২০২৬: টানা ভারী বর্ষণে কুমিল্লা নগরীতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার (১৩ জুলাই) সকালে নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেক শিক্ষার্থী। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।

পরিস্থিতির কারণে নগরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল কমে যায়। অনেক পরীক্ষার্থী বাধ্য হয়ে নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। কুমিল্লা মহিলা সরকারি কলেজ কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীদের নিরাপদে প্রবেশের জন্য নৌকার ব্যবস্থা করা হয়।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা মহিলা সরকারি কলেজ কেন্দ্রে কয়েকজন শিক্ষার্থীকে নৌকায় করে কেন্দ্রে যেতে দেখা যায়। জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী ভিজে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন।

পরীক্ষার্থীদের দুর্ভোগের বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বলেন, জলাবদ্ধতার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে কেন্দ্র কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী তাছলিমা আক্তার বলেন, “এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। বৃষ্টিতে ভিজে পরীক্ষার কেন্দ্রে যেতে হচ্ছে। অনেক পরীক্ষার্থী ভেজা কাপড়ে কেন্দ্রে এসেছে। কেউ কেউ পানিতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।”

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার জানান, এ কেন্দ্রে আটটি কলেজের প্রায় ২ হাজার ১০০ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মাঠে পানি থাকলেও পরীক্ষার কক্ষে পানি প্রবেশ করেনি। যেসব পরীক্ষার্থী কিছুটা দেরিতে কেন্দ্রে এসেছে, তাদের অতিরিক্ত সময় দেওয়ার জন্য বোর্ডের নির্দেশনা রয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ জানান, বোর্ডের আওতাধীন ছয় জেলায় ভারী বৃষ্টির কারণে বিভিন্ন কেন্দ্রের সামনে ও সড়কে জলাবদ্ধতা তৈরি হলেও পরীক্ষা কক্ষে পানি প্রবেশ করেনি। বিলম্বে আসা পরীক্ষার্থীদের বিষয়টি মানবিকভাবে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু জানান, পরীক্ষা শুরুর আগেই তিনি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে প্রবেশের বিষয়টি তদারকি করেছেন।
এদিকে, সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েন নগরবাসী।

জলাবদ্ধতার সুযোগ নিয়ে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে দ্বিগুণ পর্যন্ত ভাড়া দিতে বাধ্য হচ্ছেন যাত্রীরা।
কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দিনভর ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভারী বর্ষণে কুমিল্লা নগরীতে ভয়াবহ জলাবদ্ধতা, পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে নিতে নৌকার ব্যবস্থা; বিলম্বে আসা শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়ার নির্দেশ

কুমিল্লায় জলাবদ্ধতায় নৌকায় এইচএসসি পরীক্ষার্থীরা, ৩ ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিতে নগরজুড়ে দুর্ভোগ

আপডেট সময় : ০৩:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬