চট্টগ্রাম ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রকাশিত জুন মাসের অপরাধ পরিসংখ্যানে হত্যা কমলেও ধর্ষণ, মাদক ও অপমৃত্যুর মামলার সংখ্যা উদ্বেগজনক।

কুমিল্লায় জুনে ১০ খুন, ২১ ধর্ষণ মামলা, মোট অপরাধ মামলা ৫৭৭

এ.কে.পলাশ
  • আপডেট সময় : ০৩:৩৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা | ১৩ জুলাই ২০২৬ : কুমিল্লা জেলায় ২০২৬ সালের জুন মাসে ১০টি হত্যা, ২১টি ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪১টি মামলা দায়ের হয়েছে। একই সময়ে চুরির ঘটনায় ৪৮টি, অপমৃত্যুর ঘটনায় ৫৫টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০০টি মামলা হয়েছে। সব মিলিয়ে জুন মাসে জেলায় বিভিন্ন অপরাধে মোট ৫৭৭টি মামলা দায়ের হয়েছে।

রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত কার্যপত্র থেকে এসব তথ্য জানা যায়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কার্যপত্রে উল্লেখ করা হয়, আগের মাস মে মাসে জেলায় ১৭টি হত্যা মামলা হয়েছিল। সে হিসাবে মে ও জুন—দুই মাসে মোট ২৭টি হত্যা মামলা হয়েছে। মে মাসে মোট মামলা ছিল ৬১২টি, যা জুন মাসের তুলনায় ৩৫টি বেশি।
সড়ক দুর্ঘটনার চিত্রেও জুন মাসে কিছুটা পরিবর্তন দেখা গেছে। জুনে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। এর আগের মাস মে মাসে ৩০টি দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৮ জন আহত হন।

অগ্নিকাণ্ডের ঘটনাও জুন মাসে কমেছে। জুনে ৪৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও মে মাসে এ সংখ্যা ছিল ৭৯টি।
জুন মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে ১৩৮টি মামলা দায়ের, ৩১ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় এবং কারাদণ্ড ও অর্থদণ্ড মিলিয়ে ১৩৮ জনকে শাস্তি দেওয়া হয়।
এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬৫টি মোবাইল কোর্টে ৮৮টি মামলা দায়ের করা হয়। এ খাতে ৬ লাখ ৫৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় এবং একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

সড়ক পরিবহন আইনে ১৫টি মোবাইল কোর্টে ৩৩টি মামলা দায়ের, ১ লাখ ২ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় এবং একজনকে উভয় দণ্ড দেওয়া হয়েছে।
বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি মামলা দায়ের, ৬ লাখ টাকা জরিমানা আদায় এবং কারাদণ্ড প্রদান করা হয়। পরিবেশ সংরক্ষণ আইনে ১৭টি মোবাইল কোর্টে ১৫টি মামলা দায়ের করে ২ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, সড়ক নিরাপত্তা এবং জননিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রকাশিত জুন মাসের অপরাধ পরিসংখ্যানে হত্যা কমলেও ধর্ষণ, মাদক ও অপমৃত্যুর মামলার সংখ্যা উদ্বেগজনক।

কুমিল্লায় জুনে ১০ খুন, ২১ ধর্ষণ মামলা, মোট অপরাধ মামলা ৫৭৭

আপডেট সময় : ০৩:৩৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬