চট্টগ্রাম ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

জনসংখ্যা ও প্রশাসনিক চাপ কমাতে ইউনিয়ন পুনর্বিন্যাসের দাবি স্থানীয়দের, জমা দেওয়া হয়েছে ১ হাজার স্বাক্ষরের স্মারকলিপি

নাগরিক সেবা সহজ করার দাবিতে সরব হলদিয়া পালংবাসী, ইউএনওকে স্মারকলিপি

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৬:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নকে বিভাজনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জনস্বার্থে ইউনিয়ন পুনর্বিন্যাসের দাবিতে প্রায় এক হাজার মানুষের স্বাক্ষর সংবলিত স্মারকলিপি রোববার (১২ জুলাই) দুপুর ২টায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়।

স্থানীয়দের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হলদিয়া পালং ইউনিয়নের আয়তন ও জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের সরকারি সেবা গ্রহণে নানা জটিলতা তৈরি হচ্ছে। দ্রুত ও সহজে নাগরিক সেবা নিশ্চিত করতে ইউনিয়নটিকে বিভক্ত করে প্রশাসনিক পুনর্বিন্যাসের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে হলদিয়া পালং এলাকার প্রতিনিধিত্ব করেন উখিয়া ডিগ্রি কলেজের অভিভাবক প্রতিনিধি ও বিএনপি নেতা ইদ্রিস মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনির আহাম্মদ চৌধুরী, বিএনপি নেতা হেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।

স্মারকলিপিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হলদিয়া পালং ইউনিয়নের বর্তমান বাস্তবতা বিবেচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বড় আয়তনের ইউনিয়ন হওয়ায় প্রত্যন্ত এলাকার মানুষকে বিভিন্ন সরকারি সেবা নিতে সময় ও অর্থ ব্যয় করতে হয়। ইউনিয়ন বিভাজন করা হলে জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে।

স্মারকলিপি গ্রহণের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা। তারা আশা করছেন, জনদুর্ভোগ কমাতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জনসংখ্যা ও প্রশাসনিক চাপ কমাতে ইউনিয়ন পুনর্বিন্যাসের দাবি স্থানীয়দের, জমা দেওয়া হয়েছে ১ হাজার স্বাক্ষরের স্মারকলিপি

নাগরিক সেবা সহজ করার দাবিতে সরব হলদিয়া পালংবাসী, ইউএনওকে স্মারকলিপি

আপডেট সময় : ০৬:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬