চট্টগ্রাম ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কুয়াকাটা প্রেসক্লাব, Kuakata Press Club, কুয়াকাটা, কলাপাড়া, পটুয়াখালী, রুমান ইমতিয়াজ তুষার, জহিরুল ইসলাম মিরন, প্রেসক্লাব নির্বাচন, সাংবাদিক সংগঠন, নতুন কমিটি, বাংলাদেশ বেতার, বাংলাভিশন, Kuakata News, Patuakhali News

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন নির্বাচিত

মিজানুর রহমান রিপন
  • আপডেট সময় : ০৩:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী, কলাপাড়া | ১২ জুলাই ২০২৬: পটুয়াখালীর পর্যটননগরী কুয়াকাটার ঐতিহ্যবাহী সাংবাদিকদের সংগঠন কুয়াকাটা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের কুয়াকাটা প্রতিনিধি রুমান ইমতিয়াজ তুষার এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরন। পরে দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (১১ জুলাই) কুয়াকাটা প্রেসক্লাবের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। সভা পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক হোসাইন আমির।
সম্মেলনে প্রেসক্লাবের সদস্যরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা, ঐক্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান (দৈনিক নয়াদিগন্ত), সহ-সভাপতি এম. এ. মান্নান চৌধুরী (আজকালের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম রাসেল, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম বেলাল, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মিরাজ (সমকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. জাকির হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস. এম. আলমাস (ঢাকা পোস্টের উপজেলা প্রতিনিধি), ক্রীড়া সম্পাদক মাসুদ পারভেজ সাগর (আগামীর সময়), গবেষণা সম্পাদক জুয়েল ফরাজী এবং পর্যটনবিষয়ক সম্পাদক আবুল হোসেন রাজু।

নবনির্বাচিত সভাপতি রুমান ইমতিয়াজ তুষার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন সাংবাদিকদের আস্থা ও সমর্থনের জন্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা কুয়াকাটা প্রেসক্লাবকে আরও আধুনিক, গতিশীল ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় সাংবাদিকরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কুয়াকাটা প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার রক্ষা এবং পর্যটননগরী কুয়াকাটার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুয়াকাটা প্রেসক্লাব, Kuakata Press Club, কুয়াকাটা, কলাপাড়া, পটুয়াখালী, রুমান ইমতিয়াজ তুষার, জহিরুল ইসলাম মিরন, প্রেসক্লাব নির্বাচন, সাংবাদিক সংগঠন, নতুন কমিটি, বাংলাদেশ বেতার, বাংলাভিশন, Kuakata News, Patuakhali News

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন নির্বাচিত

আপডেট সময় : ০৩:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬