চট্টগ্রাম ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

পদ্মা সেতু হয়ে চলবে নতুন ট্রেন, ঢাকা থেকে গোপালগঞ্জ যেতে সময় লাগবে প্রায় সাড়ে ৩ ঘণ্টা

রাজধানীর সঙ্গে গোপালগঞ্জের রেল সংযোগ আরও সহজ, চালু হচ্ছে নতুন ট্রেন

এস. এম. লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-গোপালগঞ্জ রুটে যাত্রীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নতুন এক জোড়া কমিউটার ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ‘অভিযাত্রী কমিউটার’ নামে নতুন এই ট্রেন আগামী ১০ আগস্ট ২০২৬ থেকে যাত্রী পরিবহন শুরু করবে।

বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) কার্যালয় থেকে জারি করা এক পত্রে নতুন ট্রেন চালুর বিষয়টি জানানো হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত কমিউটার শ্রেণির এই ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪৫ টাকা। নতুন ট্রেন চালু হলে ঢাকা ও গোপালগঞ্জের মধ্যে নিয়মিত যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।

‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার স্টেশন থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছাবে। একই ট্রেন গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে শনিবার।

নতুন এই কমিউটার ট্রেন পদ্মা সেতু হয়ে চলাচল করবে। নির্ধারিত রুট অনুযায়ী ট্রেনটি ঢাকা, কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর, কাশিয়ানী জংশন হয়ে গোপালগঞ্জ পর্যন্ত চলাচল করবে।

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেনটির মোট দূরত্ব প্রায় ১৪৫ কিলোমিটার। পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সম্প্রসারণের অংশ হিসেবে এই নতুন সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, স্থানীয় জনগণের যাতায়াতের প্রয়োজনীয়তা ও দীর্ঘদিনের দাবির বিষয়টি বিবেচনা করে নতুন কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ট্রেন চালুর ফলে ঢাকা ও গোপালগঞ্জের মধ্যে ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের প্রয়োজনে নিয়মিত যাতায়াতকারী মানুষের দুর্ভোগ কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পদ্মা সেতু হয়ে চলবে নতুন ট্রেন, ঢাকা থেকে গোপালগঞ্জ যেতে সময় লাগবে প্রায় সাড়ে ৩ ঘণ্টা

রাজধানীর সঙ্গে গোপালগঞ্জের রেল সংযোগ আরও সহজ, চালু হচ্ছে নতুন ট্রেন

আপডেট সময় : ১২:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬