চট্টগ্রাম ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ছাগলনাইয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে মোহনা টিভির সাংবাদিক সজিবের ওপর হামলা, থানায় মামলা; ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি

ছাগলনাইয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার মোহনা টিভির সাংবাদিক সজিব

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৮:২৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি এম. নিজাম উদ্দিন মজুমদার (সজিব)। এ ঘটনায় ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুইজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর এলাকায় ফেনী নদীর তীরবর্তী বালুর মাঠে নদীভাঙন-সংক্রান্ত তথ্য ও ভিডিও সংগ্রহে যান সাংবাদিক সজিব। অভিযোগে বলা হয়, সেখানে পৌঁছানোর পর হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়।

এজাহারে দাবি করা হয়েছে, হামলাকারীরা তাকে মারধর করে নদীর তীরে ফেলে দেয় এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেয়। পরে ইট-পাটকেল ও কাঠের টুকরো দিয়ে আঘাত করলে তার মাথা, মুখমণ্ডল, চোখ ও পায়ে গুরুতর আঘাত লাগে।

অভিযোগে আরও বলা হয়েছে, স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। এ সময় একজন আরেকজনকে “ওসমান গণি” নামে সম্বোধন করতে শুনেছেন বলে এজাহারে উল্লেখ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

এ ঘটনায় সাংবাদিকের মোটরসাইকেলের ক্ষতি, মানিব্যাগ, প্রয়োজনীয় কাগজপত্র ও মোটরসাইকেলের চাবির গুচ্ছ নদীতে ফেলে দেওয়ার অভিযোগও করা হয়েছে। পরে স্থানীয় গ্রাম পুলিশ সদস্য শহিদুল্লাহর ছেলে নেছার উদ্দিন ঘটনাস্থল থেকে তার মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেন।

বর্তমানে আহত সাংবাদিক এম. নিজাম উদ্দিন মজুমদার (সজিব) ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তার বড় বোন রহিমা আক্তার মজুমদারের মাধ্যমে থানায় লিখিত অভিযোগ পাঠানো হয়। মামলায় ইমরান সিকদার ও ওসমান গণির নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে ঘটনাটিকে পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টার অংশ বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মো. ইমতিয়াজ আহম্মেদ পিপিএম বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা রেকর্ড হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফেনীতে কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্রেফতার না হলে মানববন্ধনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ফেনী প্রেস ক্লাব, ফেনী রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন ফেনী, টেলিভিশন সাংবাদিক ফোরাম, টেলিভিশন জার্নালিস্ট ক্লাব, মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনী, ফেনী সাংবাদিক ইউনিয়ন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এবং ছাগলনাইয়া প্রেস ক্লাবের নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ছাগলনাইয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে মোহনা টিভির সাংবাদিক সজিবের ওপর হামলা, থানায় মামলা; ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি

ছাগলনাইয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার মোহনা টিভির সাংবাদিক সজিব

আপডেট সময় : ০৮:২৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬