জেলা পুলিশের শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে মাস্টার প্যারেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: শৃঙ্খলা ও ফিটনেসে প্রশংসিত অফিসার ফোর্স
- আপডেট সময় : ০৭:৫৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া এই প্যারেডে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সরা অংশগ্রহণ করেন।
কুমিল্লা জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন এবং পরে প্যারেড পরিদর্শন করেন। এ সময় প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।
প্যারেড শেষে পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট পর্যবেক্ষণ করে যোগ্যদের গুড সার্ভিস (GS) মার্ক প্রদান করেন। তিনি প্যারেডে সন্তুষ্টি প্রকাশ করে জেলা পুলিশের সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা।
এ সময় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার আহ্বান জানান এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন।














