চট্টগ্রাম ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তা, চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেল ৭০০ পরিবার।

লোহাগাড়ার আধুনগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৭০০ পানিবন্দী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নুরুল আমিন
  • আপডেট সময় : ১০:৫০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লোহাগাড়া (চট্টগ্রাম) | ৯ জুলাই ২০২৬ : টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে শত শত পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আধুনগর ইউনিয়ন শাখা।

সংগঠনটির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী প্রায় ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, আলু, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ তুলে দেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ নাজিম উদ্দীন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আধুনগর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বন্যার কারণে আধুনগর ইউনিয়নের নিম্নাঞ্চলের বহু পরিবার ঘরবন্দী হয়ে পড়েছে। অনেক এলাকায় রান্নার ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে তাদের দোরগোড়ায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এ সময় চেয়ারম্যান মুহাম্মাদ নাজিম উদ্দীন বলেন, “দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সবাইকে বন্যাদুর্গত মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে সেবা প্রদানই আমাদের অঙ্গীকার।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা বলেন, মানবসেবাকে ইবাদতের অংশ হিসেবে বিবেচনা করে সংগঠনটি সব সময় অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে। বন্যার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বন্যার কারণে কাজকর্ম বন্ধ থাকায় পরিবার নিয়ে চরম দুর্ভোগে দিন কাটছিল। এই সহায়তা তাদের সংকট কিছুটা হলেও লাঘব করবে।
স্থানীয়দের মতে, আধুনগর ইউনিয়নের নিম্নাঞ্চলের অনেক পরিবার এখনও পানিবন্দী রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকারি সহায়তার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তা, চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেল ৭০০ পরিবার।

লোহাগাড়ার আধুনগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৭০০ পানিবন্দী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট সময় : ১০:৫০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬