চট্টগ্রাম ০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবসে বগুড়ায় নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ, ঘরে ঘরে গাছ লাগানোর আহ্বান

মোঃ আব্দুল আলীম
  • আপডেট সময় : ০৭:৪৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া | ৯ জুলাই ২০২৬ : ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে শহরের শহীদ টিটু মিলনায়তনে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় ও বগুড়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি বলেন, পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই।

প্রত্যেককে নিজের ঘর, আঙিনা, পাড়া ও মহল্লা পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। ব্যক্তিগত উদ্যোগেই একটি পরিচ্ছন্ন ও দূষণমুক্ত শহর, জেলা এবং দেশ গড়ে তোলা সম্ভব।
তিনি বিশ্ব পরিবেশ দিবসের ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৬৮ সালে সুইডেন সরকারের উদ্যোগে জাতিসংঘে পরিবেশ দূষণ বিষয়ে চিঠি পাঠানোর মধ্য দিয়ে বৈশ্বিক পর্যায়ে বিষয়টি গুরুত্ব পায়। পরবর্তীতে ১৯৭২ সালের স্টকহোম সম্মেলনের ধারাবাহিকতায় ১৯৭৩ সাল থেকে প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে।

জেলা প্রশাসক আরও বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়িতে অন্তত একটি ফলদ, বনজ বা ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। একটি গাছ মানুষের জন্য অক্সিজেনের প্রধান উৎস এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত কার্যকর বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, মানুষের অনিয়ন্ত্রিত ও বিলাসী জীবনযাত্রা, পাহাড় কাটা, নদী ও জলাধারের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা এবং প্লাস্টিক বর্জ্যের অব্যবস্থাপনার কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। এর ফলে ঝড়, বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমেই বাড়ছে।

তিনি পরিবেশ সুরক্ষায় প্রতিটি পরিবারকে গাছ লাগানো, খাল পুনঃখনন, ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াছমিন এবং বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান।

এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপস্থিতদের হাতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণে জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবসে বগুড়ায় নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ, ঘরে ঘরে গাছ লাগানোর আহ্বান

আপডেট সময় : ০৭:৪৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬