চট্টগ্রাম ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভোলা সদর ও লালমোহনে পৃথক অভিযানে ২ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন ও ১৪ লাখ ৩৮ হাজার ১৪২ মিটার কারেন্ট জাল উদ্ধার; অবৈধ ব্যবসায়ীরা পালিয়ে যায়।

ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কোটি ১০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ

ইমন রহমান
  • আপডেট সময় : ১০:২২:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা | ৮ জুলাই ২০২৬: ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুটি বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি ১০ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষায় পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার রাত ১০টায় ভোলা সদর থানার খেয়াঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অভিযানের সময় কাভার্ড ভ্যানের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের গাড়িসহ ছেড়ে দেওয়া হয়।

অপরদিকে, ৮ জুলাই ২০২৬ বুধবার রাত ৩টায় ভোলার লালমোহন থানার বদরপুর ধুমকেতু আবাসন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন তিনটি গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি ৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ১৪ লাখ ৩৮ হাজার ১৪২ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া জব্দকৃত কারেন্ট জাল ভোলা জেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, নদী-নালার জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ পলিথিন ও নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোলা সদর ও লালমোহনে পৃথক অভিযানে ২ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন ও ১৪ লাখ ৩৮ হাজার ১৪২ মিটার কারেন্ট জাল উদ্ধার; অবৈধ ব্যবসায়ীরা পালিয়ে যায়।

ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কোটি ১০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ

আপডেট সময় : ১০:২২:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬