চট্টগ্রাম ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চলমান স্বাস্থ্য কার্যক্রম পর্যালোচনা, মাঠপর্যায়ের সেবার মানোন্নয়ন ও আসন্ন HPV টিকাদান ক্যাম্পেইনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সভা, স্বাস্থ্য কার্যক্রম মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এ সভায় চলমান স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি, জাতীয় স্বাস্থ্য কর্মসূচির বাস্তবায়ন, মাঠপর্যায়ের সেবার মানোন্নয়ন এবং আসন্ন HPV টিকাদান ক্যাম্পেইনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম।

সভায় উপস্থিত ছিলেন SIMO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর ডিভিশনাল কো-অর্ডিনেটর, MODC-এর প্রতিনিধি স্নিগ্ধ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, MT (EPI) আলাল মিয়াসহ উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা।

সভায় চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি জাতীয় স্বাস্থ্য কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ, সেগুলো মোকাবিলায় করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

বিশেষ গুরুত্ব দিয়ে আসন্ন HPV (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকাদান ক্যাম্পেইনের প্রস্তুতি, লক্ষ্যমাত্রা নির্ধারণ, সচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রমের সমন্বয় এবং মাঠপর্যায়ে সফল বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম জনসাধারণের দোরগোড়ায় আরও মানসম্মত, কার্যকর ও সময়োপযোগী স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, সমন্বিত পরিকল্পনা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে উপজেলার স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল, জনবান্ধব ও মানসম্পন্ন করে তোলা সম্ভব। এ লক্ষ্যে মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চলমান স্বাস্থ্য কার্যক্রম পর্যালোচনা, মাঠপর্যায়ের সেবার মানোন্নয়ন ও আসন্ন HPV টিকাদান ক্যাম্পেইনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সভা, স্বাস্থ্য কার্যক্রম মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা

আপডেট সময় : ০৮:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬