গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, বাড়ি তল্লাশিতে উদ্ধার ৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট
জয়পুরহাটের পাঁচবিবিতে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৫:২৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
সোমবার (৬ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেফতার হন শ্রীমন্তপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাকোয়াত হোসেন (৫২)।
পাঁচবিবি থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার শাহনাজ বেগমের নির্দেশনায় উপজেলাজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় খবর পাওয়া যায় যে, শ্রীমন্তপুর এলাকায় নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটের কেনাবেচা চলছে। পরে পুলিশ অভিযান চালিয়ে সাকোয়াত হোসেনের বাড়িতে তল্লাশি করে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে এবং তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ো














