চট্টগ্রাম ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নেত্রকোনা জেলা ছাত্রদলের অনুমোদন, ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মদন পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মেহেদী হাসান, সম্পাদক আব্দুল বারী হীরা

মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩২:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনা জেলার মদন পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মেহেদী হাসানকে সভাপতি এবং আব্দুল বারী হীরাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

রোববার (৫ জুলাই) রাতে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে জাহের মিয়া সিনিয়র সহ-সভাপতি, সুলতান শাহারিয়া সজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সানাউল করিম সৌরভ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটি ঘোষণার পর মদন পৌর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নবনির্বাচিত নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন পোস্ট করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা।

নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক আব্দুল বারী হীরা বলেন, দলের আদর্শ, গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা অনুসরণ করে মদন পৌর ছাত্রদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল সংগঠনে পরিণত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা এবং দলের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবেন।
দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, নবগঠিত এ কমিটি মদন পৌর এলাকায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নেত্রকোনা জেলা ছাত্রদলের অনুমোদন, ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মদন পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মেহেদী হাসান, সম্পাদক আব্দুল বারী হীরা

আপডেট সময় : ০৪:৩২:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬