চট্টগ্রাম ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন

২০ দিন আগে স্ত্রীকে হত্যা করে বাড়ির উঠানে লাশ মাটিচাপা, পরে নিখোঁজের জিডি করতে গিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি

মৌলভীবাজারে স্ত্রীকে হত্যা করে লাশ মাটিচাপা, জিডি করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার স্বামী

তিমির বনিক
  • আপডেট সময় : ০৪:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার | ৬ জুলাই ২০২৬: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির উঠানে লাশ মাটিচাপা দেওয়ার অভিযোগে আলমগীর হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের প্রায় ২০ দিন পর নিজেই স্ত্রী নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় এসে পুলিশের সন্দেহের মুখে পড়েন তিনি। পরে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করলে তার দেখানো স্থান থেকে নিহত জাহেদা বেগমের (৩৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুন রাত আনুমানিক ৯টার দিকে পারিবারিক কলহের জেরে আলমগীর হোসেন তার স্ত্রী জাহেদা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে গভীর রাতে ঘটনাটি গোপন রাখতে নিজ বাড়ির উঠানের একপাশে গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দেন।

ঘটনার কয়েকদিন পর আলমগীর রাজনগর থানায় এসে দাবি করেন, তার স্ত্রী নিখোঁজ হয়েছেন এবং কাউকে না জানিয়ে বিদেশে চলে গেছেন। এ বিষয়ে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চান।

তবে জিডি করার সময় তার অসংলগ্ন বক্তব্য, আচরণ এবং তথ্যের অসামঞ্জস্য পুলিশের সন্দেহের সৃষ্টি করে। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেন এবং মরদেহ কোথায় লুকিয়ে রাখা হয়েছে তা জানান।

সোমবার (৬ জুলাই) রাজনগর থানা পুলিশের একটি দল আলমগীরের দেখানো স্থান অনুযায়ী বাড়ির উঠান খুঁড়ে জাহেদা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

২০ দিন আগে স্ত্রীকে হত্যা করে বাড়ির উঠানে লাশ মাটিচাপা, পরে নিখোঁজের জিডি করতে গিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি

মৌলভীবাজারে স্ত্রীকে হত্যা করে লাশ মাটিচাপা, জিডি করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার স্বামী

আপডেট সময় : ০৪:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬