চট্টগ্রাম ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মাদকবিরোধী প্রতিবেদন প্রকাশের পর হামলা, টাকা ছিনতাই ও মোবাইল ভাঙচুরের অভিযোগ; তদন্তের আশ্বাস পুলিশের

কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

আমান খন্দকার, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. গোলাম কিবরিয়ার ওপর হামলা, মারধর, মোবাইল ফোন ভাঙচুর এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বুড়িচং থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার কথিত মাদক ব্যবসায়ী হালিম মিয়ার ছেলে খোকন মিয়া, দুধ ব্যবসায়ী খসরু এবং লিটন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. গোলাম কিবরিয়া বুড়িচং প্রেসক্লাবের সদস্য, অনলাইন গণমাধ্যম চ্যানেল এইচডি২৪-এর সম্পাদক এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের সদস্য। গত ৩০ জুন উপজেলার বারেশ্বর এলাকার কথিত মাদক ব্যবসা নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন তিনি।

অভিযোগ অনুযায়ী, শনিবার (৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বারেশ্বর চৌরাস্তা এলাকায় সংবাদ সংগ্রহে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তাঁর পথরোধ করে। সংবাদ প্রকাশের বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁকে গালিগালাজ করা হয় এবং শার্টের কলার ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, খোকন, খসরু, লিটনসহ আরও কয়েকজন তাঁকে মাটিতে ফেলে মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং মাথায় গুরুতর জখম হয়। হামলার সময় তাঁর পরিহিত শার্ট ছিঁড়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।
এছাড়া হামলাকারীরা তাঁর মানিব্যাগে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় এবং প্রায় ৩৭ হাজার ৫০০ টাকা মূল্যের একটি ভিভো (Vivo) ব্র্যান্ডের স্মার্টফোন ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি।

পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের সহায়তায় আহত সাংবাদিককে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাংবাদিক গোলাম কিবরিয়া বলেন, “মাদকবিরোধী সংবাদ প্রকাশের কারণেই আমার ওপর এ হামলা হয়েছে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, সাংবাদিক কিবরিয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদকবিরোধী প্রতিবেদন প্রকাশের পর হামলা, টাকা ছিনতাই ও মোবাইল ভাঙচুরের অভিযোগ; তদন্তের আশ্বাস পুলিশের

কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

আপডেট সময় : ০৬:৩৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬