চট্টগ্রাম ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুরে অভিযান; ২৮ কেজি গাঁজা উদ্ধার, জব্দ মাইক্রোবাস, মামলা দায়েরের প্রস্তুতি।

হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, মাইক্রোবাসসহ মাদক কারবারি আটক

বুলবুল আহমেদ
  • আপডেট সময় : ০৬:৩৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জ | ৫ জুলাই ২০২৬ : হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২৮ কেজি গাঁজা, একটি মাইক্রোবাস এবং এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সুপার তারেক মাহমুদের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এএসআই মোহাম্মদ নাঈম মিয়া, এএসআই ইদ্রিস মিয়া, শহিদুর রহমান, পিন্টু মোহন ও নাজমূল হোসেনসহ জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।

পুলিশ জানায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ড্রাইভার হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে একটি কালো রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫-৬৫৩৭) তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসটির আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
এ সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের আহাদ মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫)-কে আটক করা হয়। প্রাথমিকভাবে তাকে একজন মাদক কারবারি হিসেবে শনাক্ত করেছে পুলিশ।

আটক ব্যক্তি, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মাইক্রোবাস পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুরে অভিযান; ২৮ কেজি গাঁজা উদ্ধার, জব্দ মাইক্রোবাস, মামলা দায়েরের প্রস্তুতি।

হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, মাইক্রোবাসসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৬:৩৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬