চট্টগ্রাম ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রম জোরদারের আহ্বান অতিথিদের

উখিয়ার সিকদার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল
  • আপডেট সময় : ০৪:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার, উখিয়া | ৫ জুলাই ২০২৬: কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রবিবার (৫ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী। তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তাদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিয়মিত এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী, ক্রীড়াব্যক্তিত্ব ও ঠিকাদার ফরিদুল আলম। তিনি শিক্ষার উন্নয়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।

এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদার এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শায়লা শারমিন রনি।

আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আশরাফুল আলম সিরাজী ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বক্তারা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রম জোরদারের আহ্বান অতিথিদের

উখিয়ার সিকদার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬