চট্টগ্রাম ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

শ্রীপুরে শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার বলরাম দাস, এলাকায় নিন্দার ঝড়

শ্রীপুরে ৯ বছরের শিশু ধর্ষণের মর্মান্তিক ঘটনা: গ্রামবাসীর তীব্র ক্ষোভ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মো: জুয়েল রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী এলাকায় নয় বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা বলরাম দাস (৫০) শিশুটিকে চা ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরদিন মঙ্গলবার সকালে শিশুটির পিতা উজ্জল দাস (৩৬) শ্রীপুর থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার পিতা ধলাদিয়া বাজারে সেলুন পরিচালনা করেন এবং মা স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কাজ করেন।

পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মা কাজ শেষে বাড়ি ফিরে দেখে কন্যাটি পেট ব্যথায় কষ্ট পাচ্ছে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটি ধর্ষণের ঘটনার বর্ণনা দেয়।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুততম সময়ের মধ্যে অপরাধীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, “ঘটনার পরপরই অভিযুক্ত বলরাম দাসকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি রুজু করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

এদিকে মানবাধিকার সংগঠনগুলোও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার আরও কঠোর ভূমিকা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শ্রীপুরে শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার বলরাম দাস, এলাকায় নিন্দার ঝড়

শ্রীপুরে ৯ বছরের শিশু ধর্ষণের মর্মান্তিক ঘটনা: গ্রামবাসীর তীব্র ক্ষোভ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপডেট সময় : ০৪:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫