চট্টগ্রাম ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভূয়া সমন্বয়কারীর বিরুদ্ধে প্রতিবাদের জেরে আটজনের নামে মিথ্যা মামলা, ভুক্তভোগীদের দাবি প্রশাসনের হস্তক্ষেপ জরুরি

হরিরামপুরে ভূয়া সমন্বয়কারীর বিরুদ্ধে মানববন্ধন করায় মিথ্যা মামলার অভিযোগে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৩২৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ভূয়া এক সমন্বয়কারীর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। উপজেলার প্রবেশদ্বার, চায়ের দোকান, রাস্তা ও হাসপাতালসহ বিভিন্ন স্থানে ওই ব্যক্তির নামে পোস্টার ও ফেস্টুনে ভরে গেছে।

জানা গেছে, সোহেল রানা নামে এক ব্যক্তি নিজেকে “সমন্বয়কারী” পরিচয়ে চাঁদাবাজি, ভয়ভীতি, হুমকি ও ভূমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর হরিরামপুরবাসী মানববন্ধন আয়োজন করলে তিন দিন পরেই তিনি স্থানীয় জনপ্রতিনিধিসহ আটজনের নামে মিথ্যা মামলা দায়ের করেন।

সূত্র জানায়, ২৫ অক্টোবর ২০২৫ তারিখে মানিকগঞ্জ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সি.আর মামলা নং-২৬৯(হরঃ)/২০২৫ দায়ের করেন সোহেল রানা। মামলায় জনপ্রতিনিধি ইমদাদুল হক (শাহীন), শামীম হোসেন টিটু, সাফিয়া বেগমসহ আটজনকে অভিযুক্ত করা হয়।

ভুক্তভোগীরা জানান, ঘরবাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
মামলার সাক্ষী মোবারক হোসেন বলেন, “আমি ঘটনাটি সম্পর্কে কিছুই জানি না।”
অটো গ্যারেজ ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, “আমি এমন কোনো ঘটনা ঘটতে দেখিনি বা শুনিনি।”

ভুক্তভোগী সাফিয়া বেগম বলেন, “আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

বয়ড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য ইমদাদুল হক (শাহীন) বলেন, “সমন্বয়ক পরিচয়ে প্রভাব খাটিয়ে সোহেল রানা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।”

চালা ইউনিয়নের গোয়ালনগর গ্রামের শামীম হোসেন টিটু বলেন, “আমরা প্রতিবাদ করার তিন দিন পরই মিথ্যা মামলা হয়েছে। এটি একটি ষড়যন্ত্র।”

স্থানীয়রা অভিযোগ করেন, ভূয়া সমন্বয়ক পরিচয়ে সোহেল রানা এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তার অত্যাচারে অতিষ্ঠ হরিরামপুরের সাধারণ মানুষ প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছে।

অভিযুক্ত সোহেল রানা বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভূয়া সমন্বয়কারীর বিরুদ্ধে প্রতিবাদের জেরে আটজনের নামে মিথ্যা মামলা, ভুক্তভোগীদের দাবি প্রশাসনের হস্তক্ষেপ জরুরি

হরিরামপুরে ভূয়া সমন্বয়কারীর বিরুদ্ধে মানববন্ধন করায় মিথ্যা মামলার অভিযোগে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ

আপডেট সময় : ০২:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫