চট্টগ্রাম ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার পেলেন ৩,৫৬০ কৃষক

কটিয়াদীতে ৩,৫৬০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ০২:১৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ | ০২ জুলাই ২০২৬ : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার, গ্রীষ্মকালীন সবজির বীজ, মরিচের বীজ ও লেবুর চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন ও শফিকুর রহমান বাদল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকোসহ উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩ হাজার ৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার পাচ্ছেন। পাশাপাশি নির্বাচিত কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন সবজির বীজ, মরিচের বীজ ও লেবুর চারা বিতরণ করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে কৃষকদের বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার দেওয়া হচ্ছে। এর ফলে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, আমন ধানের আবাদ সম্প্রসারিত হবে এবং খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী বীজ ও সার ব্যবহারের আহ্বান জানান। এতে অধিক ফলন নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপজেলা কৃষি বিভাগ জানায়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদনে উৎসাহিত করার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার পেলেন ৩,৫৬০ কৃষক

কটিয়াদীতে ৩,৫৬০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

আপডেট সময় : ০২:১৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬