চট্টগ্রাম ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কুমিল্লার চৌয়ারায় মানবিক কুমিল্লার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্যাপক সাড়া

মানবিক কুমিল্লার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন সাড়ে আট হাজার মানুষ

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
মানবিক কুমিল্লার আয়োজনে কুমিল্লা নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের চৌয়ারা সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার আয়োজিত এই ক্যাম্পে প্রায় সাড়ে আট হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। স্থানীয় মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রম চলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু। তিনি বলেন, “চিকিৎসা সেবা এখন অনেক সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই নিম্ন আয়ের মানুষের জন্য ধারাবাহিকভাবে এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে ১৭টি ওয়ার্ডে সফলভাবে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিটি ওয়ার্ডেই ফলোআপের পরিকল্পনা রয়েছে।”

ক্যাম্পে চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন ড্যাব কুমিল্লার সভাপতি ডা. মিনহাজ তারেক, সাধারণ সম্পাদক ডা. সফিকুর রহমান, মহানগর বিপিএমপি সাধারণ সম্পাদক ডা. রাসেল আহমেদ চৌধুরী, অর্থোপেডিক্স সার্জন ডা. আফতাব উদ্দিন, ডা. প্রিয়ম চক্রবর্তী, ডা. মোস্তাফিজ জিতু, ডা. মুকিত ও ডা. তুহিন।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবিক কুমিল্লা জানিয়েছে, ভবিষ্যতে নগরীর সব ২৭টি ওয়ার্ডে এমন বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। যেসব রোগীর ফলোআপ প্রয়োজন, তাদের জন্য পুনরায় চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুমিল্লার চৌয়ারায় মানবিক কুমিল্লার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্যাপক সাড়া

মানবিক কুমিল্লার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন সাড়ে আট হাজার মানুষ

আপডেট সময় : ০২:০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫