চট্টগ্রাম ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, পিংক বাস, খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচির সুফল তুলে ধরলেন জেলা তথ্য অফিসের পরিচালক

ময়মনসিংহে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং: সরকারের অগ্রাধিকার কর্মসূচির জনমুখী সুবিধা তুলে ধরা হলো

মকবুল হোসেন
  • আপডেট সময় : ০৯:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ | ৩০ জুন ২০২৬ : বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির সুফল গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহ জেলা তথ্য অফিস এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের অধীন জেলা তথ্য অফিস আয়োজিত এ ব্রিফিংয়ে সরকারের অগ্রাধিকার কর্মসূচি হিসেবে কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, খাল খনন ও পুনঃখনন, নারীদের জন্য পিংক বাস সার্ভিস এবং বৃক্ষরোপণ কর্মসূচির বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।

ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ বলেন, সরকারের এসব জনমুখী উদ্যোগের তথ্য সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সাংবাদিকরা এসব কর্মসূচির বাস্তব উপকারিতা তুলে ধরলে সাধারণ মানুষ আরও বেশি সচেতন হবে এবং সরকারি সুবিধা গ্রহণে আগ্রহী হবে।

অনুষ্ঠানে আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো. মাসুদ মিয়া এবং জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি উপস্থিত ছিলেন। এছাড়া ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ কাইয়ূমসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

ব্রিফিংয়ে জানানো হয়, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সহজ শর্তে কৃষিঋণ, ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ, আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের সুযোগ, কৃষি বীমা, প্রশিক্ষণ, বাজার ও আবহাওয়ার তথ্যসহ অন্তত ১০ ধরনের সুবিধা পাচ্ছেন।

কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত মূল ঋণ এবং তার ওপর অর্জিত সুদ মওকুফের সিদ্ধান্তের ফলে প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক উপকৃত হচ্ছেন বলে ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।
এছাড়া ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোকে সরাসরি নগদ সহায়তা এবং টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে বলেও জানানো হয়।

পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ বলেন, খাল খনন ও পুনঃখনন কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ, ভূগর্ভস্থ পানির স্তর উন্নয়ন এবং স্থানীয় মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ব্রিফিংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলা হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, অক্সিজেন সরবরাহ, কার্বন ডাই-অক্সাইড শোষণ এবং ভূমিক্ষয় রোধে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।

এ সময় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালুর উদ্যোগ সম্পর্কেও আলোচনা করা হয়। জানানো হয়, প্রস্তাবিত এ ইলেকট্রিক বাস সার্ভিসে চালক, হেল্পার ও সুপারভাইজার—সবাই নারী থাকবেন। এর মাধ্যমে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ব্রিফিং শেষে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে সাংবাদিকরা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে জেলা তথ্য অফিসের কার্যক্রম আরও সম্প্রসারণে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, পিংক বাস, খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচির সুফল তুলে ধরলেন জেলা তথ্য অফিসের পরিচালক

ময়মনসিংহে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং: সরকারের অগ্রাধিকার কর্মসূচির জনমুখী সুবিধা তুলে ধরা হলো

আপডেট সময় : ০৯:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬