চট্টগ্রাম ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি; পুষ্পবর্ষণ, সম্মাননা ও ফুলে সাজানো গাড়িতে বাড়ি পৌঁছে দিয়ে ব্যতিক্রমী বিদায় সহকর্মীদের

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে অবসরে বিদায় নিলেন এসআই ছবির উদ্দিন শিকদার

এস.এম. লুৎফর সিকদার
  • আপডেট সময় : ০২:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ | ৩০ জুন ২০২৬: বাংলাদেশ পুলিশে দীর্ঘ ৩৭ বছরের গৌরবময় কর্মজীবন শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ছবির উদ্দিন শিকদার আবেগঘন পরিবেশে অবসরে বিদায় নিয়েছেন। সহকর্মীদের ভালোবাসা, পুষ্পবর্ষণ এবং ফুল দিয়ে সাজানো ওসির সরকারি গাড়িতে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যতিক্রমী আয়োজনে বিদায় অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে ওঠে।

সোমবার (২৯ জুন) দুপুরে টুঙ্গিপাড়া থানায় আয়োজিত বিদায় সংবর্ধনায় পুলিশ সদস্যরা এসআই ছবির উদ্দিন শিকদারকে পুষ্পবর্ষণের মধ্য দিয়ে সংবর্ধনা স্থলে নিয়ে আসেন। পরে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভকামনা জানান।

অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো ওসির সরকারি গাড়িতে করে এসআই ছবির উদ্দিন শিকদারকে তার নিজ বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কেডি গোপালপুর ইউনিয়নের বহলতলী গ্রামে পৌঁছে দেওয়া হয়। সহকর্মীদের এই ভালোবাসা ও সম্মান উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

জানা যায়, এসআই ছবির উদ্দিন শিকদার ১৯৮৯ সালের ১২ এপ্রিল ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনের ৩৭ বছরে তিনি দেশের বিভিন্ন জেলায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি টুঙ্গিপাড়া থানায় কর্মরত ছিলেন।

বিদায় অনুষ্ঠানে আবেগাপ্লুত কণ্ঠে এসআই ছবির উদ্দিন শিকদার বলেন, “বিদায় বেলায় যে সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছি, তা কখনো কল্পনাও করিনি। সহকর্মীদের ভালোবাসা আমাকে আবেগাপ্লুত করেছে। কর্মজীবনে মানুষের হৃদয়ে যে স্থান করে নিতে পেরেছি, তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বিশেষ করে ওসি স্যারের আন্তরিকতা ও ভালোবাসার কারণেই এমন সম্মানজনক বিদায় পেয়েছি।”

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “এসআই ছবির উদ্দিন শিকদার আমাদের থানার একজন অভিজ্ঞ ও সম্মানিত সদস্য ছিলেন। দীর্ঘ ৩৭ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অবসর-পরবর্তী জীবন তিনি যেন পরিবার-পরিজন নিয়ে সুখে-শান্তিতে কাটাতে পারেন, সেই কামনা করি।”

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ বলেন, “এসআই ছবির উদ্দিন শিকদার কর্মজীবনের শেষ দিন পর্যন্ত জনগণের সেবায় আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে তার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।”

ব্যতিক্রমী এই বিদায় অনুষ্ঠান স্থানীয় মানুষের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে। সহকর্মীদের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান প্রদর্শনের এমন উদ্যোগ বাংলাদেশ পুলিশের মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি; পুষ্পবর্ষণ, সম্মাননা ও ফুলে সাজানো গাড়িতে বাড়ি পৌঁছে দিয়ে ব্যতিক্রমী বিদায় সহকর্মীদের

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে অবসরে বিদায় নিলেন এসআই ছবির উদ্দিন শিকদার

আপডেট সময় : ০২:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬