চট্টগ্রাম ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বাসস্ট্যান্ডের আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে মহাসড়কে দীর্ঘ যানজট, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

ফরিদপুরের ভাঙ্গায় পুকুরিয়া বাসস্ট্যান্ডের আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ঢাকা-বরিশাল মহাসড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

মোঃ ইলিয়াছ খান, ফরিদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় তিন ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

রোববার (২৮ জুন) সকাল ৭টার দিকে প্রথম দফা সংঘর্ষ শুরু হয়। পরে সকাল পৌনে ১০টার দিকে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেলা পৌনে ১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরিয়া বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের মহেশ্বরদী মৌজার ১০ গ্রামের বাসিন্দাদের সঙ্গে পাশের মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া মৌজার কয়েক গ্রামের মানুষের বিরোধ চলছিল।
স্থানীয়দের দাবি, একপক্ষে নেতৃত্ব দিচ্ছেন হামেরদী ইউনিয়নের সিরু মোল্লা এবং অন্যপক্ষে মানিকদহ ইউনিয়নের সুলতান মাতুব্বর।

সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে জানা যায়, শনিবার (২৭ জুন) সন্ধ্যায় মহেশ্বরদী গ্রামের আবদুল কালাম পুকুরিয়া বাসস্ট্যান্ডে গেলে তাঁকে মারধরের অভিযোগ ওঠে। এর জের ধরে রোববার সকালে মহেশ্বরদী এলাকার লোকজন বাসস্ট্যান্ডে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুই পাশে শত শত দূরপাল্লার বাস, ট্রাক, পণ্যবাহী যান ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে পরিস্থিতি শান্ত হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সময় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের জন্য ফরিদপুর জেলা পুলিশকে অনুরোধ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাসস্ট্যান্ডের আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে মহাসড়কে দীর্ঘ যানজট, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

ফরিদপুরের ভাঙ্গায় পুকুরিয়া বাসস্ট্যান্ডের আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ঢাকা-বরিশাল মহাসড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

আপডেট সময় : ০৭:১৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬