চট্টগ্রাম ০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ডবলমুরিংয়ে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সংগঠন শক্তিশালী করার আহ্বান

ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত, শ্রমিক অধিকার ও সংগঠন শক্তিশালী করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার পানাপাড়া হাড্ডি কোম্পানির মোড় সংলগ্ন জাস এনিমেটরি স্কুলের পাশে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দল, ডবলমুরিং থানা কমিটির উদ্যোগে গ্যারেজ মালিক, গাড়ির মালিক ও শ্রমিকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) আসরের নামাজের পর আয়োজিত এ কর্মীসভায় ব্যাটারি চালিত থ্রি হুইলার খাতের বিভিন্ন সমস্যা, শ্রমিকদের ন্যায্য অধিকার, পেশাগত নিরাপত্তা, সংগঠন শক্তিশালীকরণ এবং মালিক-শ্রমিকের পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট শ্রমিকনেতা এম এ নাজিম উদ্দিন। তিনি বলেন, দেশের অর্থনীতিতে শ্রমজীবী মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাটারি চালিত থ্রি হুইলার চালক, গ্যারেজ মালিক ও গাড়ির মালিকরা নগর পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ও সংগঠিত থাকতে হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় বৈষম্য, হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে শ্রমিকদের মর্যাদা, নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করতে সংগঠনকে আরও শক্তিশালী করার বিকল্প নেই। মালিক ও শ্রমিক একে অপরের সহযোগী—এই পারস্পরিক আস্থা বজায় থাকলে খাতটি আরও সুসংগঠিত হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডবলমুরিং থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হাফেজ, পাঁচলাইশ থানা জেলা নির্মাণ শ্রমিক দলের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, আলকরণ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান এবং চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আব্দুল গফুর বাবুল।

বক্তারা বলেন, ব্যাটারি চালিত থ্রি হুইলার খাতের সঙ্গে জড়িত হাজারো শ্রমিক ও তাদের পরিবার এই পেশার ওপর নির্ভরশীল। তাই শ্রমিকদের হয়রানি বন্ধ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, কর্মসংস্থান বৃদ্ধি এবং পেশাগত অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, সংগঠনের প্রতিটি সদস্যকে শৃঙ্খলা মেনে চলতে হবে এবং আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যাত্রীসেবার মান উন্নয়নে কাজ করতে হবে। পাশাপাশি মালিক ও শ্রমিকদের মধ্যে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্য সংগ্রহ, শ্রমিক কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
ডবলমুরিং থানা কমিটির সভাপতি মো. জাফর খানের সভাপতিত্বে এবং শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গ্যারেজ মালিক, গাড়ির মালিক, চালক এবং বিপুলসংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।

সভা শেষে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি সুশৃঙ্খল, নিরাপদ ও দায়িত্বশীল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ডবলমুরিংয়ে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সংগঠন শক্তিশালী করার আহ্বান

ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত, শ্রমিক অধিকার ও সংগঠন শক্তিশালী করার আহ্বান

আপডেট সময় : ০৬:৪৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬