চট্টগ্রাম ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বায়েজিদে পুলিশের চেকপোস্টে বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক আটক

বায়েজিদ বোস্তামীতে অস্ত্রসহ দুই যুবকের গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বিশেষ চেকপোস্ট অভিযানে একটি দেশীয় তৈরি শর্টগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন কামরাবাদ এলাকার আতুরার ডিপোস্থ সৈয়দ কোম্পানির বিল্ডিংয়ের নিচে মেসার্স রাইসা স্টোরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাসান মোস্তফা স্বপনের নির্দেশনায় এবং বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিমের নেতৃত্বে এসআই পুলক চন্দ্র মণ্ডলসহ পুলিশের একটি দল চেকপোস্ট অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে সন্দেহজনক আচরণ করলে দুই যুবক পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— মো. তৌহিদুল ইসলাম সামির (২২) এবং মো. আলমগীর হোসেন সজীব (২০)।

তাদের দেহ তল্লাশি করে একটি লোহার তৈরি দেশীয় শর্টগান এবং পাঁচ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম সামির বায়েজিদ বোস্তামী থানার পূর্ব শহীদনগর এলাকার বাসিন্দা এবং আলমগীর হোসেন সজীব কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় বসবাস করছিলেন।

এ ঘটনায় অস্ত্র আইনে (The Arms Act, 1878-এর ১৯-এ ধারা) বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বায়েজিদে পুলিশের চেকপোস্টে বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক আটক

বায়েজিদ বোস্তামীতে অস্ত্রসহ দুই যুবকের গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬