চট্টগ্রাম ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তরুণদের দক্ষ করে বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

মালয়েশিয়া বা সিঙ্গাপুর নয়, দক্ষ মানবসম্পদ গড়ে সময়োপযোগী বাংলাদেশ চাই: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় | ২৬ জুন ২০২৬ : বাংলাদেশকে মালয়েশিয়া বা সিঙ্গাপুরের আদলে গড়ে তোলার পরিবর্তে দক্ষ মানবসম্পদ সৃষ্টি করে সময়োপযোগী বাংলাদেশ নির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

শুক্রবার (২৬ জুন) দুপুরে পঞ্চগড়ে স্বপ্ন পুরন অর্গানাইজেশন আয়োজিত “স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট সেশন”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, “অনেকেই বাংলাদেশকে মালয়েশিয়া বা সিঙ্গাপুর বানানোর কথা বলেন। আমি সেভাবে চিন্তা করি না। বরং দেশের মানবসম্পদকে দক্ষ করে সময়োপযোগী বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

তিনি বলেন, বর্তমান তরুণ সমাজকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুগোপযোগী করে গড়ে তুলতে পারলে বাংলাদেশ উন্নয়নের শিখরে পৌঁছাবে। এ লক্ষ্যেই সরকার শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং কারিগরি শিক্ষার সম্প্রসারণে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

জেন-জি প্রজন্মের উদ্দেশে ফরহাদ আজাদ বলেন, পঞ্চগড়ে প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি নতুন কারিগরি ও টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে জেলার বেকারত্ব কমিয়ে আধুনিক ও দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব হবে।

নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, পঞ্চগড়ের বোদা উপজেলার প্রত্যন্ত পাচপীর গ্রাম থেকে উঠে এসে মন্ত্রী হওয়ার পেছনে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও লক্ষ্য অর্জনের মানসিকতাই ছিল সবচেয়ে বড় শক্তি। তরুণদেরও একইভাবে নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে স্বপ্ন পুরন অর্গানাইজেশনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, ক্রিয়েটিভ আইটির সিইও মনির হোসেন, মকবুলার রহমান সরকারি কলেজের গণিত বিভাগের অধ্যাপক আনসার আলী, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চি, সদর পৌর বিএনপির নেতা আব্দুল্লাহ আল রণিক, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তরুণদের দক্ষ করে বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

মালয়েশিয়া বা সিঙ্গাপুর নয়, দক্ষ মানবসম্পদ গড়ে সময়োপযোগী বাংলাদেশ চাই: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

আপডেট সময় : ০৭:১৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬