চট্টগ্রাম ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমন বীজ, মরিচ, পেঁয়াজ ও রাসায়নিক সার পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

পীরগঞ্জে ৪ হাজার ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

মো. আরফান আলী
  • আপডেট সময় : ০৭:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও, পীরগঞ্জ | ২২ জুন ২০২৬ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, বিভিন্ন সবজি ও মসলাজাতীয় ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুর ১টায় পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান লিমা, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর ইসলাম জিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হাসান, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও উপকারভোগী কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৪ হাজার ৭০০ জন কৃষকের মাঝে জনপ্রিয় উচ্চফলনশীল (উফশী) জাতের রোপা আমন ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি পটাশ সার এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এছাড়া গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের জন্য ৩০০ জন এবং শীতকালীন বীজ উৎপাদনের জন্য ১৫০ জন কৃষককে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। একইসঙ্গে ২০০ জন কৃষকের মাঝে মরিচের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও লাভজনক কৃষি ব্যবস্থার সম্প্রসারণে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সরকারের এ উদ্যোগ কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে ইতিবাচক অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমন বীজ, মরিচ, পেঁয়াজ ও রাসায়নিক সার পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

পীরগঞ্জে ৪ হাজার ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

আপডেট সময় : ০৭:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬