চট্টগ্রাম ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নদীতে ভাসমান অবস্থায় মিলল মুক্তা বড়ুয়ার মরদেহ; ময়নাতদন্তের প্রতিবেদন শেষে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ

রাঙ্গামাটির কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

এম এস শ্রাবণ মাহমুদ
  • আপডেট সময় : ০৩:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটি | ২১ জুন ২০২৬ : রাঙ্গামাটির সদর উপজেলার রিজার্ভমুখ এলাকার কর্ণফুলী নদী থেকে নিখোঁজ এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রবিবার (২১ জুন) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

নিহত মুক্তা বড়ুয়া (২৮) রাঙ্গামাটি শহরের বিজিবি রোড এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

নিহতের স্বামী অভিজিৎ বড়ুয়া জানান, গত শুক্রবার ভোরে পরিবারের অজান্তে মুক্তা বড়ুয়া বাসা থেকে বের হয়ে যান। পরে আত্মীয়-স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় শনিবার রাঙ্গামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে এলাকার এক শিশু কর্ণফুলী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে বিষয়টি স্থানীয়দের জানায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিষয়টির সত্যতা নিশ্চিত করে।
খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. গিয়াস উদ্দিন বলেন, “সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, নিখোঁজ হওয়ার বিষয়ে এর আগে নিহতের পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছিল। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুক্তা বড়ুয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নদীতে ভাসমান অবস্থায় মিলল মুক্তা বড়ুয়ার মরদেহ; ময়নাতদন্তের প্রতিবেদন শেষে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ

রাঙ্গামাটির কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আপডেট সময় : ০৩:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬