চট্টগ্রাম ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির অভিযান; ভারত পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ

যশোরে ৩১টি স্বর্ণের বারসহ ২ চোরাকারবারী আটক, জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৭.৭ কোটি টাকা

সেলিম রেজা তাজ
  • আপডেট সময় : ০৭:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর | ২০ জুন ২০২৬ : যশোরে প্রায় ৭ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার, একটি প্রাইভেটকার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত পাচারের উদ্দেশ্যে স্বর্ণের চালানটি সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (২০ জুন) যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় স্বর্ণ বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা। এছাড়া জব্দ করা হয়েছে ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেটকার, ৩৬ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন এবং ৪ হাজার ৮১৫ টাকা নগদ অর্থ। জব্দকৃত সব মালামালের মোট বাজারমূল্য প্রায় ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।

আটককৃতরা হলেন— নড়াইল জেলার নড়াগাতী থানার খাসিয়াল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের সানু মিয়ার ছেলে আনিস (৩৬)।
বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক পরীক্ষার মাধ্যমে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালায়। অভিযানে একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার এবং দুই ব্যক্তিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকার ধোলাইপাড় এলাকার একটি চোরাকারবারী চক্রের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করা হয়েছিল। সেগুলো সড়কপথে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।

বিজিবি আরও জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণ, জব্দকৃত মালামাল এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন।
সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির অভিযান; ভারত পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ

যশোরে ৩১টি স্বর্ণের বারসহ ২ চোরাকারবারী আটক, জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৭.৭ কোটি টাকা

আপডেট সময় : ০৭:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬