চট্টগ্রাম ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কৃষিজমি ধ্বংস ও পরিবেশ বিপর্যয় রোধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

ফরিদপুরের সালথায় অবৈধ মাটি ও বালি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ ইলিয়াছ খান ঢাকা ব্যুরো
  • আপডেট সময় : ১০:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর | ১৫ জুন ২০২৬: ফরিদপুর জেলার সালথা উপজেলার খারদিয়া এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযানে মো. হাসিব (১৮) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তি সালথা উপজেলার সিংহ প্রতাপ গ্রামের ইয়াসিন খন্দকারের ছেলে বলে জানা গেছে।

সোমবার (১৫ জুন) রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন। অভিযানে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আল ফাহাদ উপস্থিত ছিলেন।

অভিযানকালে দেখা যায়, কৃষিজমির মাটি কেটে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে, যা পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। পরে ঘটনাস্থলেই আইন অনুযায়ী জরিমানা আদায় করা হয়।

ইউএনও দবির উদ্দিন বলেন, কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি করা শুধু আইনবিরোধী নয়, এটি পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং কৃষি উৎপাদনে বড় ধরনের হুমকি সৃষ্টি করে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলেও তিনি জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কৃষিজমি রক্ষা করতে এ ধরনের কঠোর ব্যবস্থা অত্যন্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কৃষিজমি ধ্বংস ও পরিবেশ বিপর্যয় রোধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

ফরিদপুরের সালথায় অবৈধ মাটি ও বালি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬