চট্টগ্রাম ০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নদীতে ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই ও সিআইডি

দোয়ারাবাজারে সুরমা নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ছাতক প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাছিমপুর গ্রামে সুরমা নদীতে ভেসে উঠেছে এক অজ্ঞাত যুবকের মরদেহ। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা নদীতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নৌ পুলিশ স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় মরদেহটি নদীর পাড়ে তোলে।

ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নির্দেশে এসআই (নি:) মোঃ এরশাদ আলী ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রাথমিকভাবে দেখা যায়, মরদেহটি অস্বাভাবিকভাবে ফুলে গেছে ও আংশিক পচে গেছে। শরীরে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।

পুলিশের ধারণা, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর এবং মৃত্যুর ঘটনা ঘটেছে প্রায় ৪ থেকে ৫ দিন আগে। স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীরা জানিয়েছেন, মৃত ব্যক্তি তাদের এলাকার কেউ নন।

এদিকে, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং সিআইডি টিমকে অবহিত করা হয়েছে।

ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, “অজ্ঞাত মরদেহটি উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির সহায়তা নেওয়া হচ্ছে। কেউ যদি মৃত ব্যক্তিকে চিনতে পারেন, তাহলে ছাতক নৌ পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার অনুরোধ করছি।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ লাশের পরিচয় উদঘাটন ও মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নদীতে ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই ও সিআইডি

দোয়ারাবাজারে সুরমা নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৬:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫