চট্টগ্রাম ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

কুমিল্লা শিক্ষা বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয় ৮টি কলেজ

কুমিল্লায় আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত: ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান শিক্ষা বোর্ড চেয়ারম্যানের

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা কাবাডির অস্তিত্ব রক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কাবাডি দিন দিন জনপ্রিয়তা অর্জন করলেও বাংলাদেশে এই ঐতিহ্যবাহী খেলাটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের মাঝে কাবাডিকে জনপ্রিয় করে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

রবিবার (১৪ জুন) সকালে কুমিল্লা স্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু সালেহ মো. তারিক মাহমুদ এবং জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শিক্ষা বোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মুহাম্মাদ আবদুল কাদির। সভাপতিত্ব করেন কলেজ পরিদর্শক প্রফেসর মো. নূরুন্নবী আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আবুল হাসনাত বাবুল ও ক্রীড়া সংগঠক দরুল হুদা জেনু।

প্রতিযোগিতায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন আটটি কলেজ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী কলেজগুলো হলো— ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ফেনী সরকারি কলেজ, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ, শশীদল আলহাজ মুহাম্মাদ আবু তাহের কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, মোশারফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষা বোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা মো. সাঈম মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে কাবাডির মতো দেশীয় খেলাগুলোর চর্চা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুমিল্লা শিক্ষা বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয় ৮টি কলেজ

কুমিল্লায় আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত: ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান শিক্ষা বোর্ড চেয়ারম্যানের

আপডেট সময় : ০৫:৪৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬