চট্টগ্রাম ০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা; অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা

সালথায় মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত, মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি ওসির

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ১১:১৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর | ১৩ জুন ২০২৬ : ফরিদপুরের সালথা উপজেলায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া সুইচগেট সংলগ্ন বাজারে সালথা থানা প্রশাসনের উদ্যোগে এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মো. আজিজুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙ্গারদিয়া গ্রামের মো. আজিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়নের বিট পুলিশ অফিসার এসআই সুমন, সহকারী বিট অফিসার মিরাজুল ইসলাম, মো. সাব্বির মাতুব্বর, ফজলুল হক মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তব্যকালে মাওলানা মো. আজিজুল হক বলেন, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, দাঙ্গা-হাঙ্গামাসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে জনগণকে এগিয়ে আসতে হবে। তিনি মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের সহযোগিতা পেলে প্রশাসন আরও কার্যকরভাবে অপরাধ দমন করতে সক্ষম হবে।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. বাবলুর রহমান খান মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এলাকার প্রতিটি মানুষ ও প্রতিটি এলাকার সঙ্গে তিনি পরিচিত। যারা মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন, তাদের স্বেচ্ছায় সংশোধনের আহ্বান জানান তিনি।

ওসি বলেন, “মাদক, জুয়া ও দাঙ্গা-হাঙ্গামা থেকে দূরে থেকে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। আমরা শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছি।”

সভায় বক্তারা যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং মাদকমুক্ত, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা; অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা

সালথায় মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত, মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি ওসির

আপডেট সময় : ১১:১৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬