চট্টগ্রাম ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড-২০২৬ অর্জনে গোলাপগঞ্জে সংবর্ধনা

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিক হারিছ আলীকে সংবর্ধনা

কামাল খান
  • আপডেট সময় : ০৩:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করায় যুগান্তর পত্রিকার গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক হারিছ আলীকে সংবর্ধনা দিয়েছে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন।

শুক্রবার (১২ জুন) বিকাল ৫টায় গোলাপগঞ্জ উপজেলার ওয়ারিছ উল্লাহ মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের উপজেলা শাখার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ইলিয়াছ বিন রিয়াছতের সভাপতিত্বে এবং জেলা সদস্য মোঃ শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউছুন্নাহ চৌধুরী নার্জিস।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-টু-সুতারকান্দি চার লেন বাস্তবায়ন কমিটির সভাপতি ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছানু মিয়া, সংগঠনের বিভাগীয় সদস্য কামরান উদ্দিন বাদল, প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ লায়েক আহমদ, সাংবাদিক রুহেল আহমদ তালুকদার, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিলেট মহানগর প্রতিনিধি মোঃ সোহাগ মিয়া, জাতীয় দৈনিক আইন বার্তা পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি ও সিলেট বুলেটিনের সম্পাদক-প্রকাশক নিজাম উদ্দিন এবং সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা শাখার সদস্য খালেদ আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সদস্য আবিদ আহমদ।
বক্তারা বলেন, সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। একই সঙ্গে তারা সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মহিউছুন্নাহ চৌধুরী নার্জিস বলেন, “সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কার্যক্রম দেখে আমি মুগ্ধ। সংগঠনটির পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। হারিছ আলীকে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে আপনারা পুরো গোলাপগঞ্জবাসীকেই সম্মানিত করেছেন।”
প্রধান বক্তা কামাল খান বলেন, “আমি জনগণের স্বার্থে সাংবাদিকতা করি। গরিব, অসহায় ও সমাজে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যেতে চাই। সারা বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।”

সংবর্ধিত অতিথি হারিছ আলী বলেন, “আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে এ অর্জন সম্ভব হয়েছে। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং গোলাপগঞ্জবাসী ও সংবাদ অঙ্গনের সবার অর্জন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন জুয়েল, মোঃ নুরুল ইসলাম, কবির উদ্দিন ও রেহান উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে সংবর্ধিত অতিথি হারিছ আলীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড-২০২৬ অর্জনে গোলাপগঞ্জে সংবর্ধনা

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিক হারিছ আলীকে সংবর্ধনা

আপডেট সময় : ০৩:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬