চট্টগ্রাম ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিয়মিত কমিটি গঠনের আগে বিদ্যালয়ের এডহক কমিটি গঠন, সভাপতি আলী রাহিদুজ্জামান

আশাশুনির তুয়ারডাঙ্গা হাজী ফেরাজতুল্যা বিদ্যালয়ে আলী রাহিদুজ্জামান সভাপতি নির্বাচিত

এস,এম মোস্তাফিজুর রহমান
  • আপডেট সময় : ১২:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী তুয়ারডাঙ্গা হাজী ফেরাজতুল্যা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর কর্তৃক স্বাক্ষরিত আদেশে বিদ্যালয়ের জন্য চার সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলী রাহিদুজ্জামান। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সতীশ চন্দ্র রায়, অভিভাবক সদস্য হিসেবে কৃষ্ণপদ গাইন, এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

নিয়মিত ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত আগামী ছয় মাস এই এডহক কমিটি বিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নব-গঠিত কমিটির সভাপতি আলী রাহিদুজ্জামান বলেন, “শিক্ষা বোর্ড যে দায়িত্ব আমাকে দিয়েছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার চেষ্টা করব। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরা আশা করছেন, আলী রাহিদুজ্জামানের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নিয়মিত কমিটি গঠনের আগে বিদ্যালয়ের এডহক কমিটি গঠন, সভাপতি আলী রাহিদুজ্জামান

আশাশুনির তুয়ারডাঙ্গা হাজী ফেরাজতুল্যা বিদ্যালয়ে আলী রাহিদুজ্জামান সভাপতি নির্বাচিত

আপডেট সময় : ১২:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬