চট্টগ্রাম ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চুনতি রেঞ্জের অভিযানে উদ্ধার মুখপোড়া হনুমান ও ১২ কচ্ছপ; পুনর্বাসনের পর প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে

লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় মুখপোড়া হনুমান ও কচ্ছপ পাচারচেষ্টা: যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

নুরুল আমিন
  • আপডেট সময় : ০৮:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লোহাগাড়া, চট্টগ্রাম | ১০ জুন ২০২৬ : চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উদ্ধার হওয়া একটি বিরল প্রজাতির মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে প্রয়োজনীয় পরিচর্যা শেষে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার উদ্যোগ নিয়েছে বন বিভাগ।

মঙ্গলবার (৯ জুন) কক্সবাজারের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফরহান সাদিক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. হাদিস রহমান ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা সুলতান মিয়ার ছেলে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের চুনতি রেঞ্জের একটি বিশেষ অভিযানে চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পাচারের প্রস্তুতিকালে একটি বিলুপ্তপ্রায় মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে হাদিস রহমানকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে বন বিভাগ জানতে পারে, উদ্ধার হওয়া বন্যপ্রাণীগুলো অবৈধভাবে সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। পরে বন্যপ্রাণী (সংরক্ষণনিরাপত্তা) আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

চুনতি অভয়ারণ্য রেঞ্জের বনরেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ বলেন, “মুখপোড়া হনুমান বাংলাদেশের অত্যন্ত বিরল ও বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী। বন ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় এ প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের প্রাণী পাচার পরিবেশের জন্য মারাত্মক হুমকি।”

তিনি আরও জানান, উদ্ধার হওয়া মুখপোড়া হনুমান ও কচ্ছপ বর্তমানে বন বিভাগের তত্ত্বাবধানে নিরাপদে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা, পর্যবেক্ষণ ও পুনর্বাসন শেষে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের মাধ্যমে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূরজাহান বেগম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। কোথাও বন্যপ্রাণী শিকার, অবৈধভাবে আটক বা পাচারের ঘটনা নজরে এলে দ্রুত বন বিভাগ অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, “বন্যপ্রাণী পাচার রোধে বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চুনতি রেঞ্জের অভিযানে উদ্ধার মুখপোড়া হনুমান ও ১২ কচ্ছপ; পুনর্বাসনের পর প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে

লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় মুখপোড়া হনুমান ও কচ্ছপ পাচারচেষ্টা: যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬