চট্টগ্রাম ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম, আইন পেশায় সাফল্য ও সামাজিক দায়বদ্ধতায় জাতীয় পর্যায়ে উজ্জ্বল কিশোরগঞ্জের কৃতি সন্তান

তৃণমূল থেকে জাতীয় রাজনীতিতে কটিয়াদীর মুর্তজা আল কামাল মুস্তাক: যুবদলের কেন্দ্রীয় আইন সম্পাদক ও পিপি হিসেবে অনন্য উচ্চতায়

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ০৩:১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ, কটিয়াদী | ১০ জুন ২০২৬ :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী চান্দপুর উকিল বাড়ির কৃতি সন্তান, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা এডভোকেট মোঃ মুর্তজা আল কামাল (মুস্তাক) জাতীয় রাজনীতি ও আইন অঙ্গনে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক নম্বর আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে মহানগর দায়রা জজ আদালত বিশেষ-৬ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করে আইন পেশায় দক্ষতা ও সততার স্বাক্ষর রেখে চলেছেন।

দীর্ঘ প্রায় ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি জাতীয় পর্যায়ে পরিচিত ও গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

শিক্ষাজীবনে তিনি কিশোরগঞ্জ জেলা রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। পরবর্তীতে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সাভার ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসিন হলের আবাসিক ছাত্র ছিলেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মুর্তজা আল কামাল মুস্তাক ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি হাজী মুহাম্মদ মহসিন হল শাখা ছাত্রদলের অর্থ বিষয়ক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যুবদলের কেন্দ্রীয় রাজনীতিতে সিনিয়র সহ-আইন বিষয়ক সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে বর্তমানে কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আইন পেশার পাশাপাশি তিনি সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয়। বিশেষ করে কিশোরগঞ্জের কটিয়াদীসহ গ্রামীণ জনপদের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। শিক্ষা, কর্মসংস্থান ও আইনি সহায়তা নিশ্চিত করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নেও তিনি গুরুত্বারোপ করেন। সুযোগ পেলে নারী উদ্যোক্তা সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

মুর্তজা আল কামাল মুস্তাক একটি সমৃদ্ধ রাজনৈতিক ও আইনজীবী পরিবারের উত্তরসূরি। তাঁর দাদা মরহুম এডভোকেট মৌলভী মুসলেহউদ্দিন সুরুজ মিয়া ছিলেন কিশোরগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি, সাবেক এমপিএ এবং জেলা মুসলিম লীগের সভাপতি। বড় চাচা মরহুম এডভোকেট নুরুজ্জামান চাঁন মিয়া ছিলেন সাবেক সংসদ সদস্য, জেলা বারের সভাপতি ও কিশোরগঞ্জ পৌরসভার চেয়ারম্যান। মেজো চাচা মরহুম শামসুল হুদা হেনা মিয়া ছিলেন কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি।

ব্যক্তিগত জীবনে তিনি মরহুম কামরুল হুদা ও সৈয়দা নুরুন্নাহারের সন্তান। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী চান্দপুর উকিল বাড়িতেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা।
স্থানীয়দের মতে, রাজনৈতিক ও পেশাগত ব্যস্ততার মধ্যেও এলাকার মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে। শিক্ষা, সামাজিক উন্নয়ন, আইনি সহায়তা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি কটিয়াদীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

চান্দপুর গ্রামের বাসিন্দা এমদাদুল হক পিকু বলেন, “মুর্তজা আল কামাল মুস্তাক ছোটবেলা থেকেই নম্র, ভদ্র ও ন্যায়পরায়ণ। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই তাঁর অন্যতম বৈশিষ্ট্য।”

রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় সচেতন মহলের মতে, তৃণমূল থেকে উঠে আসা এ তরুণ আইনজীবী ও রাজনৈতিক নেতা ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম, আইন পেশায় সাফল্য ও সামাজিক দায়বদ্ধতায় জাতীয় পর্যায়ে উজ্জ্বল কিশোরগঞ্জের কৃতি সন্তান

তৃণমূল থেকে জাতীয় রাজনীতিতে কটিয়াদীর মুর্তজা আল কামাল মুস্তাক: যুবদলের কেন্দ্রীয় আইন সম্পাদক ও পিপি হিসেবে অনন্য উচ্চতায়

আপডেট সময় : ০৩:১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬