চট্টগ্রাম ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

অদম্য ইচ্ছাশক্তি ও শিক্ষাবৃত্তির সহায়তায় চরাঞ্চলের ছেলে জিপিএ-৫ পেয়েছেন

কাঠমিস্ত্রির ছেলে রবিউল: চরাঞ্চলের অবহেলিত বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করে কুড়িগ্রামের গর্ব

মোঃ মশিউর রহমান বিপুল
  • আপডেট সময় : ১০:১৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অবস্থিত চর কাপনারের ছোট্ট ছেলে রবিউল এখন জেলার গর্ব। কাঠমিস্ত্রির সন্তান রবিউল, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে এইচএসসি ২০২৫ পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৫ অর্জন করেছেন।

রবিউলের বাবা পেশায় কাঠমিস্ত্রি, মা গৃহিণী। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। চরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় বিদ্যালয় না থাকায় একসময় রবিউলের পড়াশোনা বন্ধ হয়ে যায়।

তবে পড়াশোনার প্রতি তার আগ্রহ নিভে যায়নি। একদিন প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষক মো. আ. কাদের তার প্রতিভা ও আগ্রহ দেখে তাকে বিদ্যালয়ে ভর্তি করান। শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতায় রবিউল মনোযোগী হয়ে ওঠেন।

২০২৩ সালে তিনি এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর ‘প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি’ লাভ করেন। শিক্ষাবৃত্তির সহায়তায় ভিতরবন্দ ডিগ্রি কলেজে ভর্তি হন এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় আবারও জিপিএ–৫ অর্জন করেন।

ফল জানার পর আনন্দে আত্মহারা হয় রবিউল। ভবিষ্যতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখছেন। তার এই অর্জনে গর্বিত পরিবার, শিক্ষক ও পাঠশালার শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অদম্য ইচ্ছাশক্তি ও শিক্ষাবৃত্তির সহায়তায় চরাঞ্চলের ছেলে জিপিএ-৫ পেয়েছেন

কাঠমিস্ত্রির ছেলে রবিউল: চরাঞ্চলের অবহেলিত বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করে কুড়িগ্রামের গর্ব

আপডেট সময় : ১০:১৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫