চট্টগ্রাম ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ধান কাটার বিরোধে কথাকাটাকাটির জেরে মাথায় আঘাত, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু; অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

জয়পুরহাটের আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: দিনমজুর শ্যামল চন্দ্র মালী নিহত, আটক ১

মোঃ বাবুল হোসেন জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে শ্যামল চন্দ্র মালী (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার কাশিড়া গ্রামের সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে হাসান আলী নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
নিহত শ্যামল চন্দ্র মালী উপজেলার কাশিড়া শীলপাড়া গ্রামের বীরেন চন্দ্রের ছেলে। আটক হাসান আলী একই উপজেলার ঢেকুঞ্চা বাউস্ত গ্রামের রেজাউল দেওয়ানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শ্যামল চন্দ্র মালী কাশিড়া হাটে যাওয়ার পথে অভিযুক্ত হাসান আলীর সঙ্গে দেখা হয়। এ সময় একটি জমির ধান কাটার বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাসান আলী পেছন থেকে একটি গাছের ডাল দিয়ে শ্যামলের মাথার পেছনে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় শ্যামল চন্দ্র মালী সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্ত হাসান আলীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, ধান কাটার বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।
স্থানীয়দের দাবি, সামান্য বিষয় নিয়ে সংঘটিত এ হত্যাকাণ্ডে তারা বিস্মিত ও মর্মাহত। দ্রুত বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধান কাটার বিরোধে কথাকাটাকাটির জেরে মাথায় আঘাত, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু; অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

জয়পুরহাটের আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: দিনমজুর শ্যামল চন্দ্র মালী নিহত, আটক ১

আপডেট সময় : ১১:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬