চট্টগ্রাম ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

পটিয়ার কচুয়াইয়ে মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন; তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

পটিয়ায় মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, তৃণমূল ক্রীড়া বিকাশে গুরুত্বারোপ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় দীর্ঘদিনের প্রত্যাশিত মিনি স্টেডিয়াম নির্মাণের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার কচুয়াই ইউনিয়নের জলুর দিঘীরপাড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের প্রতিটি জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া অবকাঠামো উন্নয়নের মাধ্যমে তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। বর্তমান সরকার দেশের বিভিন্ন এলাকায় মাঠ, স্টেডিয়াম ও ক্রীড়া অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতিকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পটিয়ার শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া খাতের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, পটিয়ার ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেডিয়ামটি বাস্তবায়িত হলে স্থানীয় খেলোয়াড়রা আধুনিক সুযোগ-সুবিধার মধ্যে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন এবং নতুন ক্রীড়া প্রতিভা বিকাশের ক্ষেত্র তৈরি হবে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ দৌলতুজ্জমান খাঁন।

এছাড়া উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্রীড়াপ্রেমীরা জানান, দীর্ঘদিনের প্রত্যাশিত এই মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন হলে পটিয়ার তরুণ খেলোয়াড়দের জন্য আধুনিক প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত হবে। পাশাপাশি স্থানীয়, আঞ্চলিক ও জেলা পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সুযোগ বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পটিয়ার কচুয়াইয়ে মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন; তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

পটিয়ায় মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, তৃণমূল ক্রীড়া বিকাশে গুরুত্বারোপ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

আপডেট সময় : ১০:২৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬