চট্টগ্রাম ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কক্সবাজারের কাকারা ইউনিয়নে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ; সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি স্থানীয়দের

চকরিয়ায় গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীর বিরুদ্ধে ক্ষোভ

মোঃ আবদুল্লাহ (আল-মামুন)
  • আপডেট সময় : ১১:৪৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে

চকরিয়ায় গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি
চকরিয়ার কাকারা ইউনিয়নে গৃহবধূ নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগের প্রতীকী ছবি
চকরিয়ায় গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

চকরিয়া, কক্সবাজার | ৫ জুন ২০২৬
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে এক গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামী আবদুল মালেক প্রকাশ মালেক ড্রাইভারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী দিলনূর বেগম (৪৫) চার সন্তানের জননী। স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের অভিযোগ অনুযায়ী, গত ৩ জুন সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহ ওমর মোস্তাক মিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে দিলনূর বেগম স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে সন্তানদের বাড়ির বাইরে পাঠিয়ে দিয়ে ঘরে একা পেয়ে তাকে হাত-পা বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

স্থানীয়দের দাবি, একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করা হলে দিলনূর বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা জয়নাল বলেন, “দীর্ঘদিন ধরে ওই পরিবারে বিভিন্ন সমস্যা চলছিল। ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।”

নির্যাতনের শিকার দিলনূর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি নিরাপত্তা চাই। আমার ওপর হওয়া নির্যাতনের সঠিক বিচার চাই।”

এ ঘটনায় নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় সচেতন মহল বলছে, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

তবে অভিযুক্ত আবদুল মালেক প্রকাশ মালেক ড্রাইভারের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজারের কাকারা ইউনিয়নে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ; সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি স্থানীয়দের

চকরিয়ায় গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীর বিরুদ্ধে ক্ষোভ

আপডেট সময় : ১১:৪৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬