চট্টগ্রাম ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

তাপদাহে জনদুর্ভোগ কমাতে ১০ দিনব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি শুরু

চাঁপাইনবাবগঞ্জে তীব্র গরমে পথচারীদের মাঝে পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করল রেড ক্রিসেন্ট সোসাইটি

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৭:৫৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ | ৪ জুন ২০২৬ :
তীব্র গরম ও চলমান তাপদাহে জনসাধারণের দুর্ভোগ লাঘবে চাঁপাইনবাবগঞ্জে পথচারী, শ্রমজীবী ও কর্মজীবী মানুষের মাঝে সুপেয় পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০ দিনব্যাপী এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশিদ।

বেলা সাড়ে ১১টার দিকে শহরের নিউ মার্কেট, শহীদ সাটু হল মার্কেট, শান্তি মোড় এবং বিশ্বরোড এলাকায় পথচারী, রিকশা-ভ্যানচালক, অটোরিকশাচালক, ট্রাফিক পুলিশ সদস্য এবং খোলা আকাশের নিচে কর্মরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সেক্রেটারি খাইরুল ইসলাম, নির্বাহী সদস্য মানিক রায়হান, মেহেদী হাসান ও আইরিন পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. হারুনুর রশিদ বলেন, ‘প্রচণ্ড গরমে সাধারণ মানুষ, অভিভাবক, পথচারী, ট্রাফিক পুলিশ এবং পরিবহন শ্রমিকরা চরম কষ্টের মধ্যে রয়েছেন। তাদের কথা বিবেচনা করে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সড়কে কর্মরত ট্রাফিক সদস্য, পথচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ছাতা ও হাতপাখা বিতরণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আগামী দিনগুলোতেও রেড ক্রিসেন্টের বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে। মানবসেবাই আমাদের মূল লক্ষ্য।’
বিতরণ কার্যক্রমে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। জেলা ইউনিট সূত্রে জানা গেছে, চলমান তাপদাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তাপদাহে জনদুর্ভোগ কমাতে ১০ দিনব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি শুরু

চাঁপাইনবাবগঞ্জে তীব্র গরমে পথচারীদের মাঝে পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করল রেড ক্রিসেন্ট সোসাইটি

আপডেট সময় : ০৭:৫৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬